যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

শুক্রবার কুমিল্লার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:২৯ PM | সর্বশেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ PM ১৪৭
শুক্রবার কুমিল্লার যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি: সংগৃহীত

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নন্দনপুর ডিআরএসে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার জন্য শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত কুমিল্লা সদর ও সংশ্লিষ্ট উপজেলা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় কুমিল্লা বিসিক শিল্প এলাকা, কুমিল্লা ইপিজেড এবং আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহক—বাসাবাড়ি, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান—গ্যাস সুবিধা পাবেন না।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করতেই সাময়িকভাবে এই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এতে গ্রাহকদের যে সাময়িক ভোগান্তি হবে, সে জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

গ্যাস সরবরাহ বন্ধ গ্যাস মেরামত কাজ কুমিল্লা গ্যাস সংবাদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!