রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় একটি লিচুবাগান থেকে ১০৩টি তাজা হাতে তৈরি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক জব্দ করা হয়।
বুধবার (২১ অক্টোবর) সকালে এসআরবি-৫-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি উপরিমাঠ এলাকার একটি লিচুবাগানে তল্লাশি …