ছবি:সংগৃহীত
সেপ্টেম্বর মাসে দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা। এছাড়া অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।
এর আগে গত ৩১ মে ২০২৬ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্যের দাম নির্ধারণ করা হয়েছিল। সেপ্টেম্বর মাসের জন্যও সেই মূল্যহার বহাল রাখার অনুমোদন দেওয়া হয়েছে।
ফলে ১ সেপ্টেম্বর থেকে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন আসছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্য কার্যকর থাকবে।
জ্বালানি তেলের নতুন দাম সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম পেট্রোলের দাম
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!