যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

হিসাব-নিকাশে সমস্যার কথা জানালেন তারা সুতারিয়া

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৩০ PM ৭৬
হিসাব-নিকাশে সমস্যার কথা জানালেন তারা সুতারিয়া

অভিনেত্রী তারা সুতারিয়া। ছবি: সংগৃহীত।

অর্থ ও বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে নিজের একটি বিশেষ সমস্যার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী তারা সুতারিয়া। সংখ্যার হিসাব বুঝতে ও গণনা করতে তার অসুবিধা হয় বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সমস্যাকে ‘ডিসক্যালকুলিয়া’ হিসেবে উল্লেখ করেন অভিনেত্রী।

তারা জানান, রিয়্যাল এস্টেটে বিনিয়োগের প্রতি তার আগ্রহ রয়েছে। জমি ও বাড়িতে বিনিয়োগ করতেও পছন্দ করেন তিনি। বিনিয়োগের বিভিন্ন বিষয় নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করেন এবং এখনো এসব বিষয়ে শেখার পর্যায়ে রয়েছেন বলে জানান।

তবে অর্থ ব্যবস্থাপনার গাণিতিক দিকটি তার জন্য তুলনামূলক কঠিন। এ কারণে আর্থিক বিষয় সামলাতে বাবার কাছ থেকে সহযোগিতা নেন বলে জানান তারা। ব্যাংকসংক্রান্ত কাজ ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে একজন নারীর নিজের ধারণা থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

তারা সুতারিয়ার ভাষ্য অনুযায়ী, অঙ্ক শেখা ও সংখ্যাসংক্রান্ত বিষয় বোঝার ক্ষেত্রে তার বড় ধরনের সমস্যা রয়েছে। চেষ্টা করলেও হিসাব করতে গিয়ে প্রায়ই ভুল হয়ে যায়। ফলে প্রয়োজন অনুযায়ী তাকে অন্যের সাহায্য নিতে হয়।

ডিসক্যালকুলিয়া একটি নির্দিষ্ট ধরনের শেখার সমস্যা, যার কারণে সংখ্যা বোঝা, গণিত শেখা এবং সংখ্যাভিত্তিক হিসাব করা কঠিন হতে পারে। এটিকে কখনো কখনো সহজভাবে ‘গণিতের ডিসলেক্সিয়া’ বলা হলেও ডিসলেক্সিয়া ও ডিসক্যালকুলিয়া একই সমস্যা নয়।

দক্ষিণী সিনেমার অভিনেতা যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর দ্য গ্রোন-আপস’ সিনেমায় অভিনয় করেছেন তারা সুতারিয়া। গীতু মোহন দাস পরিচালিত সিনেমাটিতে যশের পাশাপাশি নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্তও অভিনয় করেছেন।

তারা সুতারিয়া

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!