যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

‘পাবলো’ দিয়ে গানের জগতে হানিয়া আমির

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ PM ৫৯
‘পাবলো’ দিয়ে গানের জগতে হানিয়া আমির

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। ছবি: সংগৃহীত

অভিনয়ের পরিচিত গণ্ডি পেরিয়ে এবার সংগীতাঙ্গনে যাত্রা শুরু করলেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। বুধবার প্রকাশ পেয়েছে তার প্রথম একক গান ‘পাবলো’। গানটির কথা ও সুরও নিজের হাতে তৈরি করেছেন এই অভিনেত্রী।

পাঞ্জাবি র‍্যাপধর্মী গানটিতে হানিয়া নিজের জীবন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের নানা আলোচনা, সমালোচনা ও মানুষের মন্তব্যকে তুলে ধরেছেন। বিশেষ করে তাকে ‘ভুয়া’ বলে যারা সমালোচনা করেন, তাদের উদ্দেশেও গানের মাধ্যমে নিজের অবস্থান জানিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকেই গানটি প্রকাশ করেন হানিয়া। গানের কথায় যেমন সমালোচকদের উদ্দেশে আত্মবিশ্বাসী বক্তব্য রয়েছে, তেমনি তাকে সমর্থন করা ভক্তদের প্রতিও কৃতজ্ঞতার বিষয়টি উঠে এসেছে।

তবে গান প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে এর শেষাংশ ঘিরে। সেখানে ভারতের একটি বাস্ততাভিত্তিক টেলিভিশন অনুষ্ঠানের অংশ ব্যবহার করা হয়েছে। ওই অংশে ভারতীয় টেলিভিশন তারকা রাখি সাওয়ান্তকে হানিয়াকে উদ্দেশ করে বক্তব্য দিতে দেখা যায়।

রাখি সাওয়ান্তের বক্তব্যে হানিয়ার প্রতি ভালোবাসা ও সমর্থনের প্রকাশ পাওয়া যায়। তাকে স্বর্গের কন্যা হিসেবে উল্লেখ করে রাখি বলেন, হানিয়ার মুখে ঐশ্বরিক আলো রয়েছে এবং তার সৌন্দর্যে অন্যরা ঈর্ষান্বিত।

শুধু প্রশংসাতেই থামেননি রাখি। হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে প্রতিপক্ষদের সাহসের সঙ্গে মোকাবিলা করার বার্তাও দেন তিনি।

হানিয়ার গানের সঙ্গে রাখি সাওয়ান্তের এমন বক্তব্য যুক্ত হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিষয়টিকে অনেকে দুই তারকার একটি অপ্রত্যাশিত সহযোগিতা হিসেবেও দেখছেন।

‘পাবলো’র বিভিন্ন অংশে হানিয়া তার সমালোচকদের উদ্দেশে দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে এগিয়ে যাওয়ার বার্তাই গানের মাধ্যমে তুলে ধরেছেন তিনি।

হানিয়া আমির পাকিস্তানি অভিনেত্রী পাবলো

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!