যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

শিল্পকলায় ২৫ সেপ্টেম্বর মিফতাহ জামানের একক কনসার্ট

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ PM ৫০
শিল্পকলায় ২৫ সেপ্টেম্বর মিফতাহ জামানের একক কনসার্ট

সংগীতশিল্পী মিফতাহ জামান। ছবি: সংগৃহীত

দুই বছর বিরতির পর আবারও একক কনসার্ট নিয়ে মঞ্চে উঠছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বসবে তাঁর ‘অতঃপর অধরা’ শিরোনামের এই সংগীত আয়োজন।

এর আগে ২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথম একক কনসার্ট করেছিলেন মিফতাহ জামান। এবার দ্বিতীয় একক আয়োজনে নিজের জনপ্রিয় গানের পাশাপাশি পুরোনো দিনের বেশ কিছু গানও শ্রোতাদের শোনাবেন তিনি।

কনসার্টের তালিকায় থাকছে মিফতাহর কণ্ঠে জনপ্রিয় ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’। এর সঙ্গে পরিবেশন করবেন ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’ এবং ‘আমি চেয়ে চেয়ে দেখি সারা দিন’-এর মতো পুরোনো দিনের গান।

আসন্ন আয়োজন নিয়ে উচ্ছ্বসিত মিফতাহ জামান। তিনি জানান, দর্শকদের সঙ্গে সরাসরি দেখা করার জন্য অপেক্ষা করছেন। এবারের অনুষ্ঠানে নতুন কিছু গান যুক্ত করার পাশাপাশি আগের গানগুলোও রাখছেন। কনসার্ট সফল করতে তাঁর পুরো দল নিয়মিত অনুশীলন করছে বলেও জানান তিনি।

২৫ সেপ্টেম্বর বিকেল ৫টায় শুরু হবে কনসার্টের মূল আয়োজন। এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। ভিআইপি শ্রেণির টিকিটের দাম ১ হাজার ২০০ টাকা এবং রেগুলার টিকিটের মূল্য ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিট সংগ্রহের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে মিফতাহ জামানের ফেসবুক পেজে।

মিফতাহ জামান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!