যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

অমিতাভের সঙ্গে আবারও টিভির পর্দায় মাধুরী

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ PM ৫০
অমিতাভের সঙ্গে আবারও টিভির পর্দায় মাধুরী

ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও একই পর্দায় দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় তারকা অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিতকে। তবে এবার বড় পর্দায় নয়, টেলিভিশনের জনপ্রিয় কুইজ অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি-১৮’-এর বিশেষ পর্বে একসঙ্গে হাজির হচ্ছেন তারা।

১৯৯৮ সালের ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ সিনেমার একটি গানে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অমিতাভ ও মাধুরীকে। এরপর বিভিন্ন সময়ে দুজনকে একই আয়োজনে দেখা গেলেও এবার টিভি অনুষ্ঠানের মঞ্চে তাদের একসঙ্গে উপস্থিতি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়ার প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, মাধুরী তার মারাঠি ভাষার অনুষ্ঠান ‘কৌন হুনার ক্রোড়পতি’-এর প্রচারে ‘কৌন বনেগা ক্রোড়পতি-১৮’-এ অতিথি হিসেবে আসছেন। এ উপলক্ষে চলতি সপ্তাহেই অমিতাভ বচ্চনের সঙ্গে বিশেষ পর্বটির শুটিং হওয়ার কথা রয়েছে।

‘কৌন বনেগা ক্রোড়পতি’তে মাধুরীর অংশগ্রহণ অবশ্য এবারই প্রথম নয়। ২০০১ সালে অনুষ্ঠানের অতিথি হিসেবে প্রথমবার উপস্থিত হয়ে তিনি দর্শকদের প্রশংসা পেয়েছিলেন এবং ওই পর্বে ৫০ লাখ রুপি জিতেছিলেন।

এরপর ২০১০ সালে প্রচারিত অনুষ্ঠানের চতুর্থ সিজনেও মাধুরীকে দেখা যায়। এবার ‘কৌন বনেগা ক্রোড়পতি-১৮’-এর বিশেষ পর্বের মাধ্যমে তৃতীয়বারের মতো অনুষ্ঠানটির অংশ হচ্ছেন তিনি। অমিতাভ-মাধুরীর এই পুনর্মিলন নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।

কৌন বনেগা ক্রোড়পতি-১৮ অমিতাভ বচ্চন মাধুরী দীক্ষিত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!