যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

মৌসুমীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলেন ফারদিন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৫৬ PM ২৮
মৌসুমীকে নিয়ে অপপ্রচারের অভিযোগ, ২৪ ঘণ্টার সময় বেঁধে দিলেন ফারদিন

ওমর সানী, মৌসুমী ও তাঁদের ছেলে ফারদিন। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন তথ্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁর ছেলে ফারদিন এহসান স্বাধীন। এসব কনটেন্ট সরিয়ে নিতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে তা না সরালে উকিল নোটিশ পাঠানোসহ মামলা করার কথা জানিয়েছেন ফারদিন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়ায়, ফারদিন কৌশলে পরিবারের সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রে থাকা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন অভিনেতা ওমর সানী। তাঁর দাবি, প্রচারিত তথ্যের কোনো ভিত্তি নেই। তিনি আরও বলেন, ফারদিন বর্তমানে দুবাইয়ে রয়েছেন এবং মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রে তাঁদের কোনো সম্পত্তি নেই বলেও দাবি করেন এই অভিনেতা।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ফারদিন এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। পোস্টে তিনি জানান, তাঁর মাকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার বন্ধ করতে ২৪ ঘণ্টা সময় দেওয়া হচ্ছে। এর মধ্যে সংশ্লিষ্ট কনটেন্ট সরানো না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। মায়ের প্রতি ভালোবাসা ও সম্মানের কথা উল্লেখ করে ফারদিন লেখেন, তাঁর মা তাঁর কাছে অত্যন্ত সম্মানিত।

ফারদিনের ওই পোস্ট নিজের টাইমলাইনে শেয়ার করে ছেলের অবস্থানের প্রতি সমর্থন জানান ওমর সানী। পরিবারের সদস্যদের নিয়ে অপপ্রচারের অভিযোগের বিরুদ্ধে ফারদিনের পদক্ষেপকে তিনি স্বাগত জানান।

ফারদিনের পোস্টে দুটি ফেসবুক পেজের স্ক্রিনশটও দেখা যায়। তাঁর অভিযোগ, পেজ দুটি থেকে ওমর সানী ও মৌসুমীকে ঘিরে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করা হচ্ছিল। পোস্টের সঙ্গে একটি ভিডিওর লিংকও যুক্ত করেছিলেন তিনি। 

ওমর সানী মৌসুমী ফারদিন এহসান স্বাধীন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!