যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১৮, হাসপাতালে চিকিৎসাধীন ৭৯

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ PM ৮৩
সিরাজগঞ্জে একদিনে ডেঙ্গু আক্রান্ত ১৮, হাসপাতালে চিকিৎসাধীন ৭৯

সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে।

সিরাজগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন এ তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মো. হুমায়ুন কবীর জানান, নতুন ভর্তি হওয়া ১৮ রোগীর মধ্যে কাজিপুরে ১০ জন, রায়গঞ্জে একজন, তাড়াশে একজন, শাহজাদপুরে একজন এবং বেলকুচিতে দুজন রয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিনজন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন রোগীসহ সিরাজগঞ্জে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮১ জনে পৌঁছেছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৭৯ জন চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক ব্যানার টাঙানো হয়েছে।

ডেঙ্গু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!