যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

পিংক বাসে নারী চালক নেবে বিআরটিসি, পরীক্ষা ৩০ আগস্ট থেকে

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০৩:১৬ PM ১০৯
পিংক বাসে নারী চালক নেবে বিআরটিসি, পরীক্ষা ৩০ আগস্ট থেকে

পিংক বাস সার্ভিসের জন্য নারী বাসচালক নিয়োগ দেবে বিআরটিসি। সংগৃহীত ছবি।

পিংক বাস সার্ভিসের জন্য নারী বাসচালক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। অস্থায়ী ভিত্তিতে দৈনিক মজুরির মাধ্যমে চালক নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচনের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

নিয়োগে পদের নাম বাসচালক (নারী)। তবে কতজনকে নিয়োগ দেওয়া হবে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বিআরটিসির তথ্য অনুযায়ী, নির্বাচিত চালকদের মধ্যে যারা পরবর্তীতে প্রয়োজনীয় শর্ত পূরণ করবেন, তাদের করপোরেশনের স্থায়ী চালক পদে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার সুযোগ থাকবে।

যেসব যোগ্যতা থাকতে হবে

প্রাথমিক নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। একই সঙ্গে জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদ অথবা জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

প্রার্থীর ভারী ড্রাইভিং লাইসেন্স থাকা প্রয়োজন। যাদের বর্তমান ড্রাইভিং লাইসেন্স ভারী লাইসেন্সে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ হয়েছে, তারাও নির্বাচনি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

পরীক্ষা কবে, কোথায়

বিআরটিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ ও ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর ২০২৬। প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট, গাজীপুরে।

পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং ড্রাইভিং লাইসেন্সের মূল কপি সঙ্গে আনতে হবে।

পিংক বাস বিআরটিসি নিয়োগ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!