যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে, পরীক্ষামূলক চলাচল জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০২:০৭ PM ১৫৩
কমলাপুর পর্যন্ত মেট্রোরেল চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে, পরীক্ষামূলক চলাচল জানুয়ারিতে

ছবি :সংগৃহীত

রাজধানীর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারিত অংশ চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। প্রকল্প কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারিতে এই রুটে যাত্রীবিহীন পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এপ্রিল থেকে যাত্রী নিয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত নিয়মিত মেট্রোরেল চলাচল শুরু হতে পারে।

মতিঝিল-কমলাপুর অংশের উড়ালপথের মূল নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পাশাপাশি কমলাপুরে নতুন মেট্রোরেল স্টেশনের কাঠামোও নির্মাণ শেষ হয়েছে। বর্তমানে সিগন্যালিং, বিদ্যুৎ সংযোগ, ট্র্যাক, নিরাপত্তা ব্যবস্থা এবং অন্যান্য কারিগরি কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

সম্প্রসারিত এই অংশ চালু হলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র কমলাপুর রেলস্টেশন সরাসরি মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। এতে যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রসারিত উড়ালপথটি মতিঝিলের শাপলা চত্বর অতিক্রম করে উঁচু ভবনের মাঝ দিয়ে কমলাপুরের দিকে এগিয়ে গেছে। নতুন স্টেশন চালু হলে রেল, বাস ও মেট্রোরেলের মধ্যে সংযোগ আরও কার্যকর হবে, যা নগর পরিবহনে ইতিবাচক পরিবর্তন আনবে।

মেট্রোরেল কমলাপুর

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!