ছবি: সংগৃহীত
জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (২৯ আগস্ট) বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদের মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরবেন। জনগণের প্রয়োজন এবং দেশের সামগ্রিক উন্নয়ন বিবেচনায় নিয়ে এ খাতে সুপরিকল্পিত ও টেকসই ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা বলেন মীর শাহে আলম। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও শক্তিশালী করতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন গুরুত্বপূর্ণ। চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রতিটি উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে জনগণের কল্যাণ, সুশাসন প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নকে আরও গতিশীল করা। এসব লক্ষ্য বাস্তবায়নে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!