ছবি:সংগৃহীত
পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নৌযান চলাচলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
ঝুঁকি এড়াতে নির্ধারিত গতির চেয়ে কম গতিতে চলাচলকারী নৌযান, ফেরি ও লঞ্চকে এই নৌপথ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের যুগ্ম পরিচালক (নৌ-সওপ) মোহাম্মদ আশ্রাফ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দৌলতদিয়া প্রান্তে পদ্মা নদীতে উজান থেকে আসা পানির স্রোত বর্তমানে বেশ তীব্র। সেখানে স্রোতের গতি ঘণ্টায় প্রায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইল হওয়ায় নৌযান চলাচলে বাড়তি ঝুঁকি তৈরি হয়েছে।
এ অবস্থায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী সব ধরনের নৌযান, ফেরি ও লঞ্চকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ৭ দশমিক ২০ নটিক্যাল মাইলের কম গতিতে চলতে সক্ষম নৌযানগুলোকে এ পথে চলাচল থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
নৌযানের মালিক, চালক, মাঝি ও অপারেটরদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বিআইডব্লিউটিএ।
পদ্মা নদীতে স্রোত দৌলতদিয়া নৌপথে নিষেধাজ্ঞা
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!