যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ PM ৩১
মেলানিয়া ট্রাম্পের সঙ্গে জুবাইদা রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্কে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ আয়োজনে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমান; ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে ঘিরে নিউইয়র্কে আয়োজিত একটি অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের দ্য সেন্ট রেজিস নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে অনুষ্ঠিত আয়োজনে তিনি অংশ নেন।

হোয়াইট হাউজের আয়োজনে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের আওতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের ফার্স্ট স্পাউস ও নেতৃস্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। শিশুদের শিক্ষা ও প্রযুক্তিতে প্রবেশাধিকার বাড়ানো, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং অনলাইন জগতে শিশুদের সুরক্ষা ছিল আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়।

‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগের মাধ্যমে শিশুদের শিক্ষা ও প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে শিশুদের জন্য কার্যকর সুযোগ তৈরিও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে চলতি বছরের মার্চেও ওয়াশিংটনে এ উদ্যোগের বৈশ্বিক সম্মেলনে অংশ নিয়েছিলেন ডা. জুবাইদা রহমান। ২৪ ও ২৫ মার্চ অনুষ্ঠিত ওই সম্মেলনে ৪৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে শিশুদের শিক্ষা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল নিরাপত্তার মতো বিষয় গুরুত্ব পায়।

মার্চের সম্মেলনে জুবাইদা রহমান বাংলাদেশের পক্ষ থেকে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ বাড়ানো এবং প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। ওই আয়োজনেও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান। সেপ্টেম্বরে নিউইয়র্কের সাম্প্রতিক আয়োজনের পাশাপাশি মার্চের ওয়াশিংটন সম্মেলনেও তাঁর অংশগ্রহণ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ উদ্যোগে বাংলাদেশের প্রতিনিধিত্বের বিষয়টি সামনে এনেছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!