যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ PM ৩৮
ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে আয়োজিত বিশ্বনেতাদের সম্মানে দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ আয়োজন করা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জাতিসংঘের সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন। এতে বিভিন্ন দেশের নেতারা ও তাঁদের সঙ্গীরা অংশ নেন।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের অধিবেশনে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

নৈশভোজের আগে একই দিন সকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সম্মানে একটি প্রাতরাশের আয়োজন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান সেখানেও অংশ নেন।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করছেন। তাঁর সফরসূচিতে দ্বিপক্ষীয় বৈঠক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!