যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে ডিএমপির হাতে গ্রেপ্তার ৪৯৯

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ PM ৬১
ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে ডিএমপির হাতে গ্রেপ্তার ৪৯৯

রাজধানীতে ডিএমপির নিয়মিত অভিযানের প্রতীকী চিত্র। সংগৃহীত ছবি

রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আকতার হোসেন জানান, বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে তেজগাঁও এলাকায়। সেখানে ১০১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মিরপুরে ৯৬, মতিঝিলে ৮৩, ওয়ারীতে ৭৯, উত্তরা বিভাগে ৩৭, লালবাগে ৩৬, গুলশানে ৩৬ এবং রমনা বিভাগে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির নিয়মিত অভিযানের বাইরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিনজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট একজনকে গ্রেপ্তার করেছে।

অভিযান ও তল্লাশির সময় পুলিশ বিভিন্ন ধরনের মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ১২৫ পিস ইয়াবা, ১০৪ গ্রাম হেরোইন, মাদক বিক্রির ৪৭ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র।

এ ছাড়া অভিযানে ১১টি মুঠোফোন, চারটি সিমকার্ড ও তিনটি ধারালো ছুরি জব্দ করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় পাঁচ রাউন্ড গুলির খোসা এবং প্রায় ৩৫ লাখ টাকার জাল নোটও জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!