যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৫ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৬, ০২:৩০ PM ৫১
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৫ নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের পাঁচ নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন শাহআলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম, থানা যুবদল নেতা সাজ্জাদুর রহমান মিশু, মো. সোহেল, কবির হোসেন এবং আকবর হোসেন (এভিনিউ রোড)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক সংহতির পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে সিদ্ধান্তটি কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও জানানো হয়েছে, বহিষ্কৃত পাঁচ নেতার কোনো ধরনের অনিয়ম বা অপকর্মের দায় সংগঠন বহন করবে না। পাশাপাশি যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!