যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

প্রবাসীদের সংকটে রাষ্ট্রের পাশে থাকা জরুরি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ PM ৩৮
প্রবাসীদের সংকটে রাষ্ট্রের পাশে থাকা জরুরি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে রাষ্ট্র অর্থনৈতিকভাবে লাভবান হলেও বিদেশে তাঁদের সংকটের সময় যথাযথ সহায়তা না দেওয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রবাসীদের পাঠানো অর্থ দেশের অর্থনীতিকে শক্তিশালী করে। অথচ বিদেশে নানা সমস্যায় পড়লে তাঁদের রাষ্ট্রীয় সহায়তা পেতে ভোগান্তি হয়।

পাটওয়ারীর অভিযোগ, প্রবাসীদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বারবার ব্যর্থ হচ্ছে। বিদেশের মাটিতে হয়রানি, প্রতারণা, আইনি জটিলতা কিংবা অধিকারবঞ্চনার মুখে পড়া বাংলাদেশিদের যথাযথ সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

পোস্টে তিনি আরও বলেন, প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠানোর মাধ্যম নন; তাঁরা বাংলাদেশের নাগরিক এবং দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার। বিদেশে তাঁদের সুরক্ষা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা সরকারের দায়িত্ব—এটি কোনো অনুগ্রহ নয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!