যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে মাহমুদা আলম মিতু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৯ PM ৩
জাতীয় নারীশক্তির নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে মাহমুদা আলম মিতু

জাতীয় নাগরিক পার্টির নারী সংগঠন জাতীয় নারীশক্তির নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির আগের কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মাহমুদা আলম মিতু। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিজ্ঞপ্তিতে নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়। পরদিন রোববার (২৫ অক্টোবর) দলটির মিডিয়া সেল বিষয়টি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে জাতীয় নারীশক্তির বিদ্যমান কমিটি বাতিল করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম। আর মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

জাতীয় নারীশক্তি জাতীয় নাগরিক পার্টি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!