যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

একই রাতে এক এমবাপ্পের গোল, অন্যজনের লাল কার্ড

খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ AM ৭০
একই রাতে এক এমবাপ্পের গোল, অন্যজনের লাল কার্ড

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের একই রাতে ভিন্ন দুই গল্পের নায়ক হলেন কিলিয়ান এমবাপ্পে ও তার ছোট ভাই ইথান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে ইন্টার মিলানের বিপক্ষে গোল করে বড় ভাই যেমন রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন, তেমনি লিলের হয়ে মাঠে নেমে লাল কার্ড দেখে হতাশ হয়েছেন ছোট ভাই।

ইন্টার মিলানের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ২-০ ব্যবধানের জয়ে ম্যাচের ১৪তম মিনিটে গোল করেন কিলিয়ান। ৯৯তম চ্যাম্পিয়নস লিগ ম্যাচে এটি ছিল তার ৭১তম গোল।

এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রাউল গনজালেসের পাশে বসেছেন কিলিয়ান। দুজনের গোলসংখ্যা এখন ৭১।

অন্যদিকে রিয়াল বেটিসের বিপক্ষে লিলের হয়ে শুরুটা ভালোই করেছিলেন ইথান। ম্যাচের ১২তম মিনিটে তার তৈরি করা সুযোগ থেকে গোল করেন সতীর্থ আয়াসে উয়েদা। তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র।

৫৬তম মিনিটে অফ-দ্য-বল ঘটনায় বেটিসের ডিফেন্ডার নাতানকে কনুই দিয়ে আঘাত করার অভিযোগে ভিএআর পর্যালোচনার পর ইথানকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মাঠে ১০ জনের দলে পরিণত হওয়ার পর শেষ পর্যন্ত ৩-২ গোলে ম্যাচটি হেরে যায় লিল।

এই লাল কার্ড ইথানের পেশাদার ক্যারিয়ারের প্রথম বলে উল্লেখ করা হয়েছে।

দুই ভাইয়ের বর্তমান ফুটবলজীবনের সঙ্গে আনচেলত্তি পরিবারেরও একটি যোগসূত্র রয়েছে। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে খেলার সময় কার্লো আনচেলত্তির অধীনে ছিলেন। আর ইথান বর্তমানে লিলে কোচিং পাচ্ছেন কার্লো আনচেলত্তির ছেলে ডেভিড আনচেলত্তির কাছ থেকে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!