যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

বঙ্গোপসাগরে

নাজিরারটেক উপকূলে ট্রলারডুবি, দুই জেলের মরদেহ উদ্ধার

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ PM ৬৬
নাজিরারটেক উপকূলে ট্রলারডুবি, দুই জেলের মরদেহ উদ্ধার

নাজিরারটেক উপকূলে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবে যায়। ছবি: সংগৃহীত

কক্সবাজারের নাজিরারটেক উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। স্থানীয় জেলেরা নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছেন।

নিহতরা হলেন মহেশখালী উপজেলার বাসিন্দা ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ জেলেরা হলেন একই উপজেলার নুরুল আলম ও মুহিব উল্লাহ।

স্থানীয়দের বরাতে জানা গেছে, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন ট্রলারটি নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের মধ্যে পড়ে ট্রলারটি উল্টে যায়।

ট্রলারটি ডুবে যাওয়ার পর স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে নুরুল আলম ও মুহিব উল্লাহর সন্ধানে স্থানীয় জেলেরা সাগরে অভিযান চালিয়ে যাচ্ছেন।

নাজিরারটেক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!