যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

পিকআপের ডালায় লুকিয়ে ৬০ কেজি গাঁজা, টাঙ্গাইলে আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ PM ১০১
পিকআপের ডালায় লুকিয়ে ৬০ কেজি গাঁজা, টাঙ্গাইলে আটক ১

ছবি:সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে একটি পিকআপ ভ্যান থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় মো. রাসেল (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে গোপালপুর থানা-ব্রিজসংলগ্ন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে র‍্যাব-১৪-এর টাঙ্গাইল সিপিসি-৩। অভিযানে নেতৃত্ব দেন ক্যাম্প কমান্ডার এএসপি মো. শাজাহান।

র‍্যাব সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানটিতে তল্লাশি চালানোর সময় পেছনের ডালায় বিশেষ কৌশলে রাখা ছয়টি বস্তা পাওয়া যায়। বস্তাগুলো খুলে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক রাসেলের বাড়ি যশোর জেলায়। র‍্যাবের দাবি, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইল ও আশপাশের জেলাগুলোতে সরবরাহ করে আসছিলেন।

আটকের পর উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ রাসেলকে গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

৬০ কেজি গাঁজা মাদকবিরোধী অভিযান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!