যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

যশোরের

মনিরামপুরে সড়কের পাশে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ PM ৪৫
মনিরামপুরে সড়কের পাশে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

যশোরের মনিরামপুরে সড়কের পাশে পড়ে থাকা এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মনিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজার এলাকা থেকে প্রায় ৪৫ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে মনিরামপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এরপর সেটি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাফায়েত হোসেন জানান, ভোর ৬টার দিকে মোবাইল ফোনে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। ওই সময় বৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কে মানুষের চলাচলও কম ছিল। ফলে ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, মরদেহটি বর্তমানে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মনিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ওই নারীকে বেশ কিছুদিন ধরে মনিরামপুর বাজার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলন্ত কোনো গাড়ির ধাক্কায় তিনি সড়কে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!