যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

ধানমন্ডি ২৭-এ পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ PM ৫৯
ধানমন্ডি ২৭-এ পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মিনা বাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা; ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মিনা বাজারের সামনে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, দুপুর সোয়া ১২টার দিকে মিনা বাজারের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। অভিযানের সময় তিনজনকে আটক করা হয়।

তবে আটক ব্যক্তিরা কীভাবে বিস্ফোরণের সঙ্গে জড়িত এবং তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি পুলিশ।

বিস্ফোরণের পেছনে কারা রয়েছে এবং কী উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্য কেউ রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!