যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কা, নিহত ৩

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ PM ৪২
লালমনিরহাটে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের ধাক্কা, নিহত ৩

সংগৃহীত ছবি

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুন্টি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ট্রাকটি পরে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে।

সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এর দুই যাত্রী মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় পাটগ্রাম ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। আহত সাতজনের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!