যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, পুড়ল ৩ সিটি কর্পোরেশনের গাড়ি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ PM ৩৫
মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, পুড়ল ৩ সিটি কর্পোরেশনের গাড়ি

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাতের অবৈধ দোকানপাট সরাতে অভিযান চালানোর সময় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম চলার সময় প্রথমে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকজন হকার ও ফুটপাতের ব্যবসায়ী একত্রিত হয়ে সিটি কর্পোরেশনের গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেন। একই সময়ে উচ্ছেদ অভিযানে ব্যবহৃত ভেকু এবং পুলিশের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মিরপুর-১০ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঘটনার পর এলাকায় যাতে নতুন করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!