যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার, আদালতে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৩১ PM ৩৭
হবিগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ছবি:সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ছাদেক তালুকদার সুমন উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজারে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বদরগাজী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছাদেক তালুকদার সুমনকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সুমন ২০২১-২২ মেয়াদে চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

হবিগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ছাদেক তালুকদার সুমন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!