যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

বনশ্রীর বাসা থেকে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ০২:২৭ PM ২৩
বনশ্রীর বাসা থেকে পাকিস্তানি নাগরিকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসায় মুহাম্মদ শাহবাজ (২৬) নামে পাকিস্তানের এক নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই রাতে ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে শাহ আলম (৫৩) নামে এক ব্যবসায়ীর মরদেহও উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে দুটি মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক সৈয়দ জুবায়ের জানান, শাহবাজ দক্ষিণ বনশ্রীর এফ ব্লকের ৯/৫ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। তাঁর বাড়ি পাকিস্তানের মুলতান জেলার জামালপুর থানা এলাকায়। বাবার নাম নাজির আহমেদ। তিনি ব্যবসা করতেন এবং বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক তরুণীকে বিয়ে করেছিলেন। ওই তরুণীর সঙ্গে বনশ্রীর বাসায় থাকতেন শাহবাজ। তবে কিছুদিন আগে স্ত্রী তাঁকে ছেড়ে অন্যত্র বিয়ে করেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্ত্রীকে ফিরিয়ে আনার চেষ্টা করতে দুই দিন আগে সাতক্ষীরা গিয়েছিলেন শাহবাজ। সেখানে ব্যর্থ হয়ে সোমবার রাতে বাসায় ফেরেন। পরে রাত ৩টার দিকে খবর পেয়ে পুলিশ বাড়ির দরজা ভেঙে কক্ষের ফ্যানের সঙ্গে বিছানার চাদর প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, ধানমন্ডির ৩ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে শাহ আলমের মরদেহ পাওয়া যায়। ধানমন্ডি থানার উপপরিদর্শক ইকবাল আহমেদ জিন্নাহর সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাত ১২টার দিকে বাসায় ফিরে খাবার খেয়ে নিজের কক্ষে যান শাহ আলম। প্রায় আধা ঘণ্টা পর গৃহপরিচারিকাকে পানি দিতে বলেন। পানি নিয়ে গেলে তিনি তা পান না করে বুকে ব্যথা অনুভবের কথা জানান। কিছুক্ষণ পর নিস্তেজ হয়ে পড়েন তিনি।

পরে গৃহপরিচারিকা বাড়ির ম্যানেজার ও দারোয়ানকে বিষয়টি জানান। তাঁদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে।

বনশ্রী পাকিস্তানি নাগরিক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!