যুক্তরাষ্ট্র   সোমবার ২৬ অক্টোবর ২০২৬,১০ কার্তিক ১৪৩৩

ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ PM ৫৫
ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব

ছবি:সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও জোনে বদলি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করতে হবে।

বদলির আদেশ অনুযায়ী, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার করা হয়েছে।

গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গুলশান জোন) পদে বদলি করা হয়েছে।

অন্যদিকে, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন পদ ও কর্মস্থলে বদলি জনস্বার্থে করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দায়িত্ব বহাল থাকবে।

ডিএমপি পুলিশ বদলি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!