যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

রাজধানীতে ডিএমপির অভিযানে ৪২৭ গ্রেপ্তার, মামলা ৫৪টি

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৯ PM ৪১
রাজধানীতে ডিএমপির অভিযানে ৪২৭ গ্রেপ্তার, মামলা ৫৪টি

ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৫৪টি মামলা করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে এসব গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪টি ইয়াবা, ১ দশমিক ৫ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে তেজগাঁও বিভাগে। সেখানে ৮৯ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মিরপুর বিভাগে ৮২ জন, মতিঝিল বিভাগে ৫৫ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, লালবাগ বিভাগে ৫৩ জন, রমনা বিভাগে ২১ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!