ছবি:সংগৃহীত
২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় ব্যালন ডি’অরের বিভিন্ন বিভাগে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার পুরুষ ও নারী বিভাগে সেরা কোচ এবং ক্লাবের জন্য পাঁচজন করে মনোনীত হয়েছেন।
এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান প্যারিসের পরিবর্তে লন্ডনে অনুষ্ঠিত হবে। আগামী ২৬ অক্টোবর রাতে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পুরুষদের সেরা কোচের মনোনয়ন তালিকায় সবচেয়ে আলোচিত নাম লুইস এনরিকে। তাঁর অধীনে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) টানা দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে।
এই তালিকায় স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তেও রয়েছেন। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েছেন আর্সেনালের মিকেল আর্তেতা, অ্যাস্টন ভিলার উনাই এমেরি এবং বায়ার্ন মিউনিখের ভিনসেন্ট কোম্পানি।
নারী বিভাগের সেরা কোচের তালিকাতেও পাঁচজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন জোনাথন গিরালদেস, আন্দ্রে ইয়েগলেৎজ, নিলস নিলসেন, পেরে রোমেউ এবং এলেনা সাদিকু।
পুরুষদের সেরা ক্লাবের পুরস্কারের জন্য পাঁচটি দলকে মনোনয়ন দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে পিএসজি, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বোদো/গ্লিমট এবং ফ্ল্যামেঙ্গো।
এর মধ্যে পিএসজি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন। অন্যদিকে আর্সেনাল ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগের শিরোপা জিতে দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টাইব্রেকারে পিএসজির কাছে হেরে যায় তারা।
আর্সেনাল ফ্ল্যামেঙ্গ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!