ছবি:সংগৃহীত
চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৬টার দিকে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আকবর শাহ থানার সহকারী উপপরিদর্শক আব্দুস সালাম জানান, সকালে টহল দেওয়ার সময় পুলিশ সদস্যরা বৈদ্যুতিক খুঁটিতে আগুন জ্বলতে দেখেন। কাছে গিয়ে তাঁরা আগুনের বিষয়টি নিশ্চিত হন এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি কাক বৈদ্যুতিক খুঁটিতে বসার পর শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। খুঁটির আশপাশে গাছপালা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।
তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
চট্টগ্রামে বৈদ্যুতিক খুঁটিতে আগুন শর্টসার্কিট
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!