যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

গাজীপুরের পুবাইলে ঝুটের গুদামে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ PM ৫৭
গাজীপুরের পুবাইলে ঝুটের গুদামে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

ছবি:সংগৃহীত

গাজীপুর মহানগরীর পুবাইলের মাঝুখান এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মাঝুখান এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম জানান, ওই শেডে ববিন, রোলার, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের কাগজ মজুত ছিল। দুপুর ১২টা ৪৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় দুপুরের খাবারের বিরতি চলছিল। এ কারণে ভেতরে থাকা শ্রমিকের সংখ্যা কম ছিল।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, শেডের ভেতরে থাকা দুটি শিশু আগুন লাগার পরপরই নিরাপদে বের হয়ে যায়। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

গাজীপুর অগ্নিকাণ্ড পুবাইলে আগুন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!