যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬,৭ কার্তিক ১৪৩৩

সৌদিতে ভিসা শেষ হলেও ১৮ এপ্রিলের মধ্যে বাংলাদেশিরা ত্যাগ করতে পারবেন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১২:৪৬ PM ২২৭
সৌদিতে ভিসা শেষ হলেও ১৮ এপ্রিলের মধ্যে বাংলাদেশিরা ত্যাগ করতে পারবেন

সৌদি আরব। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সম্প্রতি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতের পর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠায় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য নতুন সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস জানায়, ভ্রমণ, ওমরাহ ও ফাইনাল এক্সিট ভিসায় থাকা এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখনও দেশ ছাড়তে পারেননি, তারা ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করতে পারবেন।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে যেকোনো দিন সরাসরি বিমানবন্দর থেকে টিকিট নিয়ে দেশে ফেরার সুযোগ থাকবে। উল্লেখ্য, ভিসা নবায়ন বা জরিমানা ছাড়াই এই সুযোগ নেওয়া যাবে।

বিভিন্ন ভিসায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। দূতাবাস জানিয়েছে, প্রবাসীরা যেন দ্রুত পরিকল্পনা করে নিরাপদে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং পরিস্থিতি অনুযায়ী বিমানবন্দরে পৌঁছান।

সৌদিতে বাংলাদেশি প্রবাসী ভিসা মেয়াদ শেষ সৌদি আরব বাংলাদেশ দূতাবাস রিয়াদ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!