যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

পাগল হাসানের গান নিয়ে নতুন করে হাজির কাজী শুভ

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০২:৪২ PM ১৪
পাগল হাসানের গান নিয়ে নতুন করে হাজির কাজী শুভ

‘আমি এক ভুল কইরাছি’ গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কাজী শুভ। ছবি: সংগৃহীত

প্রেম, মায়া আর বিচ্ছেদের বেদনা নিয়ে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী কাজী শুভ। ‘আমি এক ভুল কইরাছি’ শিরোনামের গানটিতে উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসার আক্ষেপ এবং হারানোর কষ্ট। গানটির কথা ও সুর করেছেন প্রয়াত বাউল সাধক পাগল হাসান।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশিত গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। এর ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা ও বিচ্ছেদের গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। এতে সংগীতশিল্পী কাজী শুভকেও দেখা গেছে।

নতুন গানটি নিয়ে কাজী শুভ জানান, পাগল হাসানের গানের প্রতি তাঁর বিশেষ ভালো লাগা রয়েছে। পাগল হাসান জীবিত থাকতেই তিনি গানটি সংগ্রহ করেছিলেন। পরে নিজের ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’-তে গানটি যুক্ত করেন।

কাজী শুভর ভাষায়, গানটির কথায় প্রেমের আক্ষেপ ও বিচ্ছেদের হাহাকার ফুটে উঠেছে। শ্রোতাদের হৃদয়ে গানটি গভীরভাবে জায়গা করে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, ‘আমি এক ভুল কইরাছি’ গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে। ফলে শ্রোতারা অনলাইনেই গানটি শুনতে পারবেন।

কাজী শুভ আমি এক ভুল কইরাছি পাগল হাসান ধ্রুব মিউজিক স্টেশন নতুন বাংলা গান রাফি মোহাম্মদ বাংলা সংগীত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!