যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

ওমরাহর সময় মক্কায় প্রাণ হারালেন রাজশাহীর নারী

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০২:১৭ PM ৪৬
ওমরাহর সময় মক্কায় প্রাণ হারালেন রাজশাহীর নারী

ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে মৃত্যু হয়েছে রাজশাহীর বাঘা উপজেলার জহুরা বেওয়া নামে এক নারীর। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

জহুরা বেওয়া বাঘা উপজেলার মনিগ্রাম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তহুরুল ইসলামের মা। তাঁর স্বামী মুন্সি খলিল উদ্দিন। তাঁদের বাড়ি মনিগ্রাম ইউনিয়নের পারশাওতা বিনোদপুর গ্রামে।

পরিবারের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ছেলে তহুরুল ইসলামের সঙ্গে ওমরাহ পালনের জন্য মক্কায় যান জহুরা বেওয়া। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়।

মৃতের ছেলে অধ্যক্ষ তহুরুল ইসলাম জানান, শনিবার বিকেলে মক্কায় তাঁর মা মারা গেছেন। মায়ের সঙ্গে ওমরাহ পালন করতে তিনি সৌদি আরবে এসেছিলেন। তাঁদের ২৩ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। জহুরা বেওয়াকে মক্কাতেই দাফন করা হবে বলে জানান তিনি।

ওমরাহ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!