যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

সৌরবিদ্যুতে বড় লক্ষ্য সরকারের, গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ PM ৫
সৌরবিদ্যুতে বড় লক্ষ্য সরকারের, গ্রিডে যুক্ত হবে ৪ হাজার মেগাওয়াট

বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

আগামী বছর দেশের জাতীয় বিদ্যুৎ গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা করছে সরকার। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদন ব্যয় কমানোও সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনার কথা তুলে ধরেন। এবারের প্রদর্শনীর প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বিদ্যুৎ খাতের অগ্রাধিকার ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতের সরকারগুলোর ভূমিকা নিয়ে আলোচনা-সমালোচনায় সময় ব্যয় না করে ভবিষ্যতের বিদ্যুৎ চাহিদা কীভাবে পূরণ করা যায়, সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাকে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে উল্লেখ করেন তিনি।

তারেক রহমান বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ব্যয় কমানোর বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। এ জন্য আগামী দিনগুলোতে বিদ্যুতের চাহিদা পূরণে কার্যকর পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উদ্বোধনী আয়োজনে অংশ নেন।

সৌরবিদ্যুৎ তারেক রহমান জাতীয় বিদ্যুৎ গ্রিড বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬ নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ উৎপাদন জ্বালানি নিরাপত্তা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!