ছবি: সংগৃহীত
মাদরাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের ঘটনা প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। এ ধরনের ঘটনা দুঃখজনক ও লজ্জাজনক উল্লেখ করে তিনি বলেন, অন্যায় করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন ধর্মমন্ত্রী।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সব বিষয়ে নজর রাখছেন। শরিয়াহ অনুযায়ী হারাম ও হালাল কাজের বিষয়ে আরও কঠোর নজরদারি করা হবে বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে থাকবে বলে জানান ধর্মমন্ত্রী।
সম্মেলনে দেশের ইমাম সমাজের প্রতি শান্তি প্রতিষ্ঠায় উসকানিমূলক বক্তব্য এড়িয়ে সুন্দর ও মার্জিত ভাষা ব্যবহারের আহ্বান জানান কাজী শাহ মোফাজ্জাল হোসাইন। খুতবায় সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরার পাশাপাশি মাদক ও চাঁদাবাজির মতো অপরাধের বিষয়েও কথা বলতে ইমামদের নির্দেশ দেন তিনি।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!