যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজার ছাড় শেষ, রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:২২ PM ৮
দুর্গাপূজার ছাড় শেষ, রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট

ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে শপিং মল, মার্কেট ও দোকানপাটের জন্য দেওয়া অতিরিক্ত সময়ের অনুমতি শেষ হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) থেকে এসব প্রতিষ্ঠান আবার আগের নিয়মে চলছে। নতুন সময়সূচি অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান ও বিপণিবিতান।

গত ৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় দুর্গাপূজার সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা অবধি খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। উৎসবের সেই বিশেষ সময়সীমা শেষ হওয়ায় ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি কার্যকর হয়েছে।

এর আগে বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার উদ্দেশ্যে গত ১২ আগস্ট দেশের শপিং মল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়। একই নির্দেশনার অংশ হিসেবে সন্ধ্যা ৭টার পর দোকান ও শপিং মলে আলোকসজ্জা না করার কথাও জানানো হয়েছিল।

শপিং মল দোকানপাটের সময়সূচি মার্কেট বিদ্যুৎ সাশ্রয় দুর্গাপূজা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!