যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:১১ PM ৫
আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের নিন্দা

ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে রাজধানীর মগবাজারে গুলিবর্ষণের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এ ঘটনাকে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

শনিবার (২৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান। তাঁর মতে, একজন জনপ্রিয় শিল্পীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের সহিংসতা নাগরিকদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রার ওপর হুমকি তৈরি করে। অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের সুরক্ষা নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জামায়াতের এই নেতা। পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে গুলিবর্ষণের পেছনের কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আসিফ আকবর মগবাজারে গুলিবর্ষণ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!