যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, কাজ করছে ৮ ইউনিট

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ PM ৪
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, কাজ করছে ৮ ইউনিট

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আটটি ইউনিট কাজ করছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুরের শৈলডুবি এলাকায় অবস্থিত ‘সুপ্রিম গার্মেন্টস’ কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

কাশিমপুর ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, কারখানার কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না—এসব বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গাজীপুরে আগুন সুপ্রিম গার্মেন্টস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!