যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

ওটিটিতে ফিরছেন সাবিলা নূর, ২০ আগস্ট আসছে ‘ফাইসা গেছি’

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৬, ০৫:০৮ PM ১১৭

ছবি: সংগৃহীত

টেলিভিশন নাটকের পাশাপাশি সিনেমা ও ওটিটিতে নিয়মিত কাজ করে নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী সাবিলা নূর। এবার নতুন একটি কমেডি ফিকশন নিয়ে আবারও ওটিটি প্ল্যাটফর্মে ফিরছেন তিনি।

‘ফাইসা গেছি’ নামের এই ফ্ল্যাশ ফিকশনটি আগামী ২০ আগস্ট দর্শকদের সামনে আসবে। কনটেন্টটি পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।

একজন রাইডশেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া নানা অপ্রত্যাশিত ঘটনা ঘিরে নির্মিত হয়েছে ‘ফাইসা গেছি’। হাস্যরসের মাধ্যমে গল্পটি তুলে ধরা হলেও এতে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো বিষয়ও উঠে আসবে।

ফিকশনটিতে সাবিলা নূরের সঙ্গে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। আরও অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু ও করভী মিজান।

‘ফাইসা গেছি’ নির্মিত হয়েছে আলফা-আই ও চরকির যৌথ প্রযোজনায়।

নতুন এই কাজ নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবিলা নূর। তার মতে, প্রতিটি কাজেই আগের চরিত্র থেকে নিজেকে আলাদা রাখার চেষ্টা করেন তিনি।

সাবিলা বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’ তার জন্য সম্পূর্ণ ভিন্ন ধরনের অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করে তিনি বেশ আনন্দ পেয়েছেন। দর্শকরাও কাজটি উপভোগ করবেন বলে আশা করছেন এই অভিনেত্রী।

অভিনয়জীবনের শুরু টেলিভিশন নাটকের মাধ্যমে হলেও পরবর্তী সময়ে ওটিটি ও চলচ্চিত্রেও কাজ করেছেন সাবিলা। তিন মাধ্যমেই নিয়মিত অভিনয় করার আগ্রহ রয়েছে তার।

সাবিলার ভাষায়, নাটক তার অভিনয়জীবনের শিকড়। এরপর ওটিটিতে বেশ কিছু কাজ করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। পরে সিনেমায় পা রাখলেও সেখানেও দর্শকদের ইতিবাচক সাড়া পেয়েছেন।

তবে নাটক, ওটিটি ও সিনেমায় অভিনয়ের প্রস্তুতি একরকম নয় বলে মনে করেন সাবিলা। বিশেষ করে সিনেমায় একটি চরিত্রের জন্য তুলনামূলকভাবে দীর্ঘ সময় প্রস্তুতি নিতে হয়।

এ কারণে সবসময় নাটক বা ওটিটির কাজে যুক্ত থাকা সম্ভব হয় না বলে জানান তিনি। তবে কোনো নির্দিষ্ট মাধ্যমের চেয়ে নিজেকে একজন অভিনয়শিল্পী হিসেবেই পরিচিত করতে চান সাবিলা।

সুযোগ ও ভালো গল্প পেলে নাটক, ওটিটি এবং সিনেমা—তিন মাধ্যমেই কাজ চালিয়ে যেতে চান এই অভিনেত্রী।

সাবিলা নূর ফাইসা গেছি নতুন ফিকশন ওটিটি ফিকশন কমেডি দিব্য জ্যোতি বাংলা নাটক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!