যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

আতিফ আসলামের ‘হান ইশক মে’তে ইউমনা, ১৯ ঘণ্টায় মিলল ১০ লাখ ভিউ

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ PM ৮৫
আতিফ আসলামের ‘হান ইশক মে’তে ইউমনা, ১৯ ঘণ্টায় মিলল ১০ লাখ ভিউ

‘হান ইশক মে’ গানের ভিডিওর একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের নতুন গান ‘হান ইশক মে’ প্রকাশের পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গানটির ভিডিওতে আতিফের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ইউমনা জাইদি। প্রকাশের মাত্র ১৯ ঘণ্টার মধ্যেই ভিডিওটি ইউটিউবে ১০ লাখের বেশি দর্শক পেয়েছে বলে জানিয়েছেন আতিফ আসলাম।

গানটি আতিফের নতুন অ্যালবাম ‘সুবাহ আয়ে না’-এর অংশ। গত ৩১ জুলাই অ্যালবামটির এই গানের টিজার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। পরে ৩০ আগস্ট ইউটিউবে মুক্তি পায় ‘হান ইশক মে’-এর পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও।

গানটির কথা ও সুর করেছেন রাজ রাঞ্জোধ। সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন শিরাজ আপ্পাল এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন আতিফ আসলাম। ভিডিওতে আতিফ ও ইউমনা জাইদির সঙ্গে মুস্তাফা আফ্রিদিকেও দেখা গেছে। ভিডিওটি পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা সাইফ হাসান।

‘হান ইশক মে’-এর গল্পে শুধু প্রেমের আনন্দ নয়, সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাসভঙ্গ, বিচ্ছেদ এবং প্রিয়জনকে হারানোর পর তৈরি হওয়া মানসিক শূন্যতাকে তুলে ধরা হয়েছে। গল্পের বিভিন্ন দৃশ্যে অপেক্ষা, একাকিত্ব ও মানসিক দূরত্বের অনুভূতিও ফুটে উঠেছে।

ভিডিওটিতে ইউমনা জাইদির উপস্থিতি দর্শকদের আলাদা করে আকৃষ্ট করেছে। সাধারণ মিউজিক ভিডিওর অংশ হিসেবে নয়, বরং গল্পের গুরুত্বপূর্ণ একটি চরিত্র হিসেবে আতিফ আসলামের সঙ্গে পর্দায় দেখা গেছে তাকে।

গানটির পোস্টার প্রকাশের পর থেকেই আতিফ ও ইউমনাকে একসঙ্গে দেখার আগ্রহ তৈরি হয়েছিল। ভিডিও প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও গানটির সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আতিফ আসলাম। বিশ্বজুড়ে শ্রোতাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এই সমর্থন তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে।

একই সঙ্গে ইউমনা জাইদি, পরিচালক সাইফ হাসান, গীতিকার ও সুরকার রাজ রাঞ্জোধ এবং সংগীত পরিচালক শিরাজ আপ্পালের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন আতিফ।

হান ইশক মে আতিফ আসলাম

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!