ছবি: সংগৃহীত
দেশে হাম ও হামের উপসর্গের সংক্রমণ পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম কিংবা এর উপসর্গ শনাক্ত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে। মোট মৃতদের মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিলেন ১০১ জন। আর ৯৫২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। এর মধ্যে ২০ হাজার ৪৭৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যান ১৫ মার্চ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের হাম, সন্দেহজনক হাম, হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর সামগ্রিক চিত্র তুলে ধরছে।
হাম
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!