যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় দুই মিনিবাসের সংঘর্ষ, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ PM ৭৩
দক্ষিণ আফ্রিকায় দুই মিনিবাসের সংঘর্ষ, নিহত ২১

দক্ষিণ আফ্রিকার এন১ মহাসড়কে দুর্ঘটনার পর সড়কে পড়ে থাকা যানবাহনের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রোববার রাত সাড়ে ১১টার দিকে এন১ মহাসড়কের প্রিন্স অ্যালবার্ট ও লি-গামকা শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলটি কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

দেশটির সড়ক ট্রাফিক ব্যবস্থাপনা করপোরেশনের তথ্য অনুযায়ী, প্রথমে দুটি মিনিবাস ট্যাক্সির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এর অল্প সময় পর একটি তৃতীয় গাড়ি দুর্ঘটনাকবলিত যান দুটির সঙ্গে ধাক্কা খায়। এতে মহাসড়কে একাধিক যানবাহনের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে যানবাহনের ভাঙা অংশ ও যাত্রীদের মালপত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা সেখানে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

আহত তিনজনকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

পরিবহন কর্তৃপক্ষের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, দুটি মিনিবাস ট্যাক্সির সংঘর্ষই দুর্ঘটনার সূত্রপাত। এরপর তৃতীয় একটি গাড়ি এসে ওই দুই যানবাহনে আঘাত করলে দুর্ঘটনার মাত্রা আরও বেড়ে যায়।

দক্ষিণ আফ্রিকায় বিপুলসংখ্যক মানুষ দৈনন্দিন যাতায়াতে মিনিবাস ট্যাক্সির ওপর নির্ভর করেন। দেশটির গণপরিবহন ব্যবস্থায় এসব যান গুরুত্বপূর্ণ হলেও এগুলোকে ঘিরে প্রায়ই বড় ধরনের সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়।

দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

দক্ষিণ আফ্রিকা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!