যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬,১৮ কার্তিক ১৪৩৩

তুরস্ক ও সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ০২:২৫ PM ৬১
তুরস্ক ও সৌদি আরব সফর শেষে ঢাকায় ফিরলেন জামায়াত আমির

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান দলীয় নেতারা। ছবি: সংগৃহীত

তুরস্কে আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ এবং সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (১১ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলের জ্যেষ্ঠ নেতারা তাঁকে অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নূরুল ইসলাম বুলবুল এবং মো. সেলিম উদ্দিন।

এর আগে গত বুধবার (৭ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। সম্মেলনে অংশগ্রহণের পর তিনি সৌদি আরবে যান এবং সেখানে পবিত্র ওমরাহ পালন করেন।

তুরস্ক ও সৌদি আরব সফর শেষে রোববার সকালে তাঁর দেশে ফেরার মধ্য দিয়ে সফরটি শেষ হয়।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!