যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬,১১ কার্তিক ১৪৩৩

ডি-থ্রির নিলাম: ছয় দলের ক্রিকেটার তালিকা চূড়ান্ত

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ PM ১২
ডি-থ্রির নিলাম: ছয় দলের ক্রিকেটার তালিকা চূড়ান্ত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া প্রতিযোগিতা ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ঘিরে দল গঠনের প্রক্রিয়া শেষ হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত নিলামে পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছে অংশগ্রহণকারী দলগুলো। নির্ধারিত কাঠামো অনুযায়ী, প্রতিটি দল একজন আইকন ক্রিকেটারসহ সর্বোচ্চ ২৩ জনকে নিয়ে স্কোয়াড সাজানোর সুযোগ পেয়েছে। এই দল নিয়েই আগামী তিন বছর প্রতিযোগিতায় অংশ নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামের মাধ্যমে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখদেরও বিভিন্ন দলে জায়গা হয়েছে। ছয় দলের চূড়ান্ত তালিকায় রয়েছেন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা।

ফরচুন গ্রুপের স্কোয়াডে রয়েছেন তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভির ইসলাম, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, কামরুল ইসলাম রাব্বি, আকবর আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, এনামুল হক আশিক, স্বাধীন ইসলাম, শামীম মিয়া, নুহায়েল সানদিদ, মোহাম্মদ হোসাইন, নিলয় রঞ্জন শীল, সৈকত আলী, হাফিজুর রহমান ও ইসলামুল আহসান আবির।

ওয়ালটনের হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, লিটন দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হোসেন ইমন, নাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, হাবিবুর রহমান সোহান, সামিউন বশির রাতুল, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, এসএম মেহেরব হোসেন, ইমরানুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, নাঈম আহমেদ, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।

এইস ব্লু স্টারের দলে আছেন নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, নাহিদ রানা, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, ইফতিখার হোসেন ইফতি, মাহফিজুল ইসলাম রবিন, আবু হাশিম, আবু হায়দার রনি, সাদিকুর রহমান, কালাম সিদ্দিকী অ্যালিন, সফর আলী, ইয়াসিন হোসেন, রহিম আহমেদ, আনামুল হক আনাম, আজিজুল হাকিম রনি, আব্দুর রহিম, আদিল বিন সিদ্দীক ও শাহাদাত রহমান সম্রাট।

সেভেন রিংস সিমেন্ট দলে নিয়েছে মুশফিকুর রহিম, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, সাদমান ইসলাম, জাকির হাসান, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ ইরফান হোসেন, শেখ পারভেজ জীবন, মৃত্যুঞ্জয় চৌধুরি, মাহফুজুর রহমান রাব্বি, আনিসুল ইসলাম ইমন, আনামুল হক, দেবাশীষ সরকার, আসাদুল্লাহ হিল গালিব, রাফিউজ্জামান রাফি, রিজান হোসেন, রায়ান রাফসান রহমান, তাফসির আরাফাত তাসিব, ফারহান সাদিক ও আব্দুল্লাহ আল মুমিনকে।

একমি গ্রুপের স্কোয়াডে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, আব্দুল গাফফার সাকলাইন, নাঈম হাসান, আলিস আল ইসলাম, মোহাম্মদ রুবেল, অমিত হাসান, পারভেজ হোসেন ইমন, শাহাদাত হোসেন দিপু, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, মাহমুদউল্লাহ রিয়াদ, খালিদ হাসান, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইয়াসিন মিয়া, মোহাম্মদ আশরাফুল হাসান, সাব্বির হোসেন, রুয়েল মিয়া, আহরার আমিন পিয়ান, আল আমিন রনি ও অনিক সরকার।

সিটিজেনস ব্যাংকের হয়ে মাঠে নামবেন নাইম শেখ, সাইফ হাসান, জাকের আলী, শরিফুল ইসলাম, হাসান মুরাদ, ইয়াসির আলী রাব্বি, সুমন খান, আজিজুল হাকিম তামিম, জিসান আলম, তাইবুর রহমান পারভেজ, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, শফিকুল ইসলাম, ইরফান শুক্কুর, তোফায়েল হাসান, আল ফাহাদ, মইন খান, আরিফ আহমেদ, লিওন ইসলাম, আশিকুজ্জামান, আব্দুল্লাহ আল মুহী, ইকবাল হোসেন ইমন, অনিক দেব বর্মন ও হুমায়ন আহমেদ।

ডমেস্টিক থ্রি ডি-থ্রি টুর্নামেন্ট বিসিবি ক্রিকেট নিলাম ফরচুন গ্রুপ ওয়ালটন এইস ব্লু স্টার সেভেন রিংস সিমেন্ট একমি গ্রুপ সিটিজেনস ব্যাংক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!