যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৭ অক্টোবর ২০২৬,১১ কার্তিক ১৪৩৩

মৌচাকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ PM ৯
মৌচাকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের মৌচাকে শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবরোধ প্রত্যাহারের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১টা ৫০ মিনিটের দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে প্রায় তিন ঘণ্টার অবরোধের অবসান ঘটে।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকালে এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডের শ্রমিকেরা কারখানার সামনে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করেন। পরে তাঁরা মিছিল নিয়ে কালিয়াকৈর-ফুলবাড়িয়া সড়কে অবস্থান নেন। এ সময় আশপাশের কয়েকটি কারখানায় ছুটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন আন্দোলনকারীরা।

একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পরে মঙ্গলবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল পুনরায় শুরু হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেছেন এবং যানবাহন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।

গাজীপুর মৌচাক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!