যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

নড়াইল

লোহাগড়ায় মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

উজ্জ্বল রায়, নড়াইল

উজ্জ্বল রায়, নড়াইল

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৬, ০২:৪১ PM ১০৫
লোহাগড়ায় মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

অভিযোগের পর অ্যাম্বুলেন্সচালক সাগর শেখকে আটক করেছে পুলিশ। ছবি: সবুজ নিশান

নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের গণধোলাইয়ের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগর শেখ লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে। এর আগে শনিবার সকালে উপজেলার লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামে সাদিয়া আক্তার লামিয়া নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, মরদেহ উদ্ধারের পর সেটি থানায় নেওয়া হলে গভীর রাতে থানার ভেতরে রাখা একটি অ্যাম্বুলেন্সে অবস্থান করছিলেন চালক সাগর শেখ। ওই সময় তিনি মরদেহটির সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেন বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। তাদের দাবি, সাদিয়ার মা ঘটনাটি দেখতে পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

নিহতের মায়ের অভিযোগ, অ্যাম্বুলেন্সের ভেতরে তার মেয়ের পোশাক খুলে অনৈতিক কাজের চেষ্টা করছিলেন সাগর। বাইরে থেকে যাতে ভেতরের দৃশ্য দেখা না যায়, সে জন্য অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছিল বলেও তিনি দাবি করেন। মেয়ের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন সাগর শেখকে আটক করে গণধোলাই দেন এবং পরে পুলিশে সোপর্দ করেন। এরপর লোহাগড়া থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগের বিষয়ে তদন্তের পরই আইনগত পদক্ষেপের বিষয়টি চূড়ান্ত হবে।

নড়াইল লোহাগড়া অ্যাম্বুলেন্সচালক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!