যুক্তরাষ্ট্র   রবিবার ২৫ অক্টোবর ২০২৬,৯ কার্তিক ১৪৩৩

উত্তরার সেন্টার পয়েন্টে ফুডকোর্টে আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ PM ৫৬
উত্তরার সেন্টার পয়েন্টে ফুডকোর্টে আগুন, ৬ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

উত্তরার সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন লাগার পর ভবনজুড়ে ধোঁয়া দেখা যায়। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পাঁচতলার ফুডকোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের ফুডকোর্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ছয়তলা ভবনের পঞ্চম তলায় থাকা একটি রেস্টুরেন্টে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে সেন্টার পয়েন্ট শপিং মলের রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পাওয়ার পর উত্তরা ও বিমানবন্দর ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়। দুপুর ১টা ৫ মিনিটে ইউনিটগুলো সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যদের প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টার পর দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও প্রাথমিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

উত্তরা সেন্টার পয়েন্ট ফুডকোর্ট

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!